
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে গত বৃহস্পতিবার ঘটে যাওয়া ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। দুর্ঘটনার পর নিজের প্রতিক্রিয়ায় শুধু আতঙ্কের নয়, গভীর প্রশ্নও তুলেছেন এই মহাতারকা।
দুর্ঘটনার পর টুইটারে এক আবেগঘন বার্তায় অমিতাভ লেখেন, ‘এমন দৃশ্য কখনো দেখিনি। শুধুই ঈশ্বরের নাম জপ করছিলাম। এমন কিছু যেন আর কখনো না ঘটে।’
তবে পরে আরও এক টুইটে তাঁর বক্তব্যে উঠে আসে অন্য সুর, ‘এই ঘটনায় যেভাবে প্রযুক্তিগত ব্যর্থতা ও মানবিক ত্রুটি উঠে আসছে, তাতে বিস্মিত। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। সত্য প্রকাশ্যে আসা দরকার।’
এরপর থেকেই বলিউডের আরও একাধিক তারকা সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। কেউ শোক প্রকাশ করেছেন, কেউ আবার উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ওপর প্রশ্ন তুলেছেন।
প্রসঙ্গত, ওই দিন আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। মাত্র ২৭ সেকেন্ডের মধ্যে কন্ট্রোল টাওয়ারে ‘লস অব থ্রাস্ট’ সংকেত পাঠান পাইলট। তারপরই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এখন পর্যন্ত সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৭৯। দুর্ঘটনাস্থল থেকে এক কিশোরের মোবাইলে ধারণ করা ভিডিও ইতিমধ্যে ভাইরাল। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।
ভারতের বেসামরিক উড়োজাহাজ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা পুনর্মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের শক্তিশালী ঝড়ের কবলে পড়েছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ দুটি অঙ্গরাজ্যের কয়েকটি উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস...
১৭ মিনিট আগে
নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১১ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১২ ঘণ্টা আগে