
বক্স অফিসে চলছে ‘কল্কি’ঝড়, মুক্তির প্রথম তিন দিনেই ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করল প্রভাস-দীপিকা অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’। গতকাল রোববার প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজ ইনস্টাগ্রামে জানায় যে, তিন দিনেই সিনেমাটির গ্রস বক্স অফিস সংগ্রহ ৪১৫ কোটি রুপি।
‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা পরিচালনা করেছেন নাগ অশ্বিন। অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি সমালোচক ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে। গত শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থাকায় দুশ্চিন্তায় ছিলেন নির্মাতারা। তবে ম্যাচ থাকা সত্ত্বেও সেদিনের বক্স অফিস সংগ্রহও ছিল বেশ ভালো।
সিনেমাটি তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালাম, কন্নড় ও ইংরেজি—এই ছয়টি ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দি ভার্সন প্রথম তিন দিনে প্রায় ৭২ কোটি রুপির ব্যবসা করেছে। তবে হিন্দির চেয়ে তেলুগু ভার্সনের ব্যবসা তুলনামূলক বেশি। ভারতে প্রায় প্রায় ১২৬ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।
মহাভারতের আখ্যান ও ভবিষ্যতের পৃথিবীকে প্রেক্ষাপটে রেখে এই কল্পবিজ্ঞাননির্ভর সিনেমার গল্প বুনেছেন নির্মাতারা। এতে অত্যাধুনিক মানের প্রযুক্তি ও ভিএফএক্স ব্যবহার করায় খরচও হয়েছে প্রচুর। প্রায় ৬০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হয়েছে এটি।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন টালিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ও বলিউডের দিশা পাটানি। ক্যামিও চরিত্রে দেখা গেছে দুলকার সালমান, বিজয় দেবরাকোন্ডা, ম্রণাল ঠাকুরকে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
৩ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
৩ ঘণ্টা আগে