
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গাজীপুরের সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিক পর্যবেক্ষণের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ বসানো হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের নির্দেশনায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাজীপুর জেলা ও মহানগর এলাকার ৫টি নির্বাচনী আসনে মোট ৯৩৫টি ভোটকেন্দ্র রয়েছে। ইতিমধ্যে সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত মনিটরিং সেল থেকে প্রতিটি ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সিসিটিভির মাধ্যমে সরাসরি নজরদারি করা হবে। ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রে অনিয়ম বা দুর্বৃত্তায়নের চেষ্টা হলে এই মনিটরিং সেলের মাধ্যমে তা শনাক্ত করে দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।
জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাসসুম জানান, এই মনিটরিং সেলটি বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের জন্য উন্মুক্ত করা হবে। তিনি গণমাধ্যমকর্মীদের সেলটি সরেজমিনে পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।
তানিয়া তাবাসসুম বলেন, নির্বাচন পর্যবেক্ষণের অনুমতিপ্রাপ্ত সাংবাদিকেরা সরাসরি এই সেল পরিদর্শন করতে পারবেন এবং উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর কার্যকারিতা সম্পর্কে অবহিত হতে পারবেন।
তানিয়া তাবাসসুম আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং কেন্দ্রীয়ভাবে তা মনিটর করার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি এবং কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

যশোরের শিল্পাঞ্চল নওয়াপাড়া ভৈরব নদে ৯০০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ মঙ্গলবার জেলার অভয়নগর ভাঙ্গাগেট এলাকায় মীর রাসেল ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া জানান, সাজাপ্রাপ্ত আসামি আলমগীর আলম বিপ্লবকে দ্রুত গ্রেপ্তারের জন্য স্থানীয় পুলিশ সুপার (এসপি) ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগে
গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
কিশোরগঞ্জের ছয়টি আসনের মোট ভোটকেন্দ্রের ৬৭ শতাংশ ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার ৯১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ২৩৮টি ও ঝুঁকিপূর্ণ ৩৭৪টি ভোটকেন্দ্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে