গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাংকঋণ পরিশোধ না করায় চেক ডিজঅনারের মামলায় মো. তারিকুল ইসলাম তারেক (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. তারিকুল ইসলাম তারেক উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মো. আবদুল জব্বার মিয়ার ছেলে ও শোভাগঞ্জ বাজারস্থ মেসার্স আব্দুর জব্বার বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।
তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি মো. তারিকুল ইসলামকে গত বৃহস্পতিবার রাতে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, মো. তারিকুল ইসলাম তারেক ২০২৩ সালের ৫ এপ্রিল এনআরবিসি ব্যাংকের শোভাগঞ্জ উপশাখা থেকে ২৪ মাস মেয়াদে পাঁচ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ নেওয়ার পর ছয়টি কিস্তির সমপরিমাণ টাকা পরিশোধ করলেও পরবর্তী সময়ে আর কোনো কিস্তি পরিশোধ করেননি বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ২০২৫ সালের ১৩ মে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, ফুটবলের অসাধারণ নৈপুণ্যে আমরা উদ্বেলিত হয়েছি। ফিরে গিয়েছি শৈশবে। এ রকম ভালো কাজের পাশে যুবকদের চাই। আজ শুক্রবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরকাউয়া তোফায়েল আহমদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের...
১ মিনিট আগে
পদ্মার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা, অবৈধ দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে আবারও সাঁড়াশি অভিযান চালিয়েছে চার জেলার পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়া জেলার সীমান্তসংলগ্ন পদ্মার চরাঞ্চলে এই যৌথ অভিযান....
৪ মিনিট আগে
মৌলভীবাজারের জুড়ীতে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে মুনিম আহমদ (২৫) নামে এক বাক্প্রতিবন্ধী যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল....
১২ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপ থেকে ৩৬ হাজার পিস ইয়াবা, বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপচালক জাকারিয়া ইদ্রীসকে (৪৫) আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত.....
২১ মিনিট আগে