সিলেট জেলা
সিলেট জেলা বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত। এ জেলা চা বাগান, জলপ্রপাত এবং কছু ঐতিহাসিক স্থানের জন্য পরিচিত। জেলার মোট এলাকা প্রায় ৩,৪০০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৩ মিলিয়ন। এখানে আপনি সিলেট সদর, বালাগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, দক্ষিণ সুরমা ও ওসমানীনগর সহ সিলেট জেলার খবর এবং পর্যটন ও স্থানীয় ঘটনাবলি খুঁজে পাবেন।

সিলেটে সড়কে শুধু অক্টোবরে ২৭ প্রাণহানি
গত অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, তিনজন নারী ও ছয়টি শিশু রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জন মোটরসাইকেল আরোহী ছিল।

এইচএসসিতে সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী
চলতি বছর এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ শিক্ষার্থী। এ বছর ৭১ হাজার ৮৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৬ হাজার ৫৯৭ জন পাস করেছেন। যেখানে গত বছর পাসের হার ছিল ৫১.৮৬ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬০২ জন।

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন
সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় প্রধান আসামি আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের কারাদণ্ড
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে যথাক্রমে সাত বছর ও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।












