
‘তাণ্ডব’-এর পর ‘রকস্টার’ সিনেমায় আবার জুটি হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। এতে সাবিলার অভিনয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে শুটিং সেট থেকে ফাঁস হওয়া ভিডিওতে একসঙ্গে দেখা গেছে তাঁদের। এবার সিনেমার পরিচালক আজমান রুশো নিশ্চিত করলেন, রকস্টারের নায়িকা সাবিলা নূর। আরও জানালেন, শাকিব খানের সঙ্গে পরামর্শ করেই সাবিলাকে যুক্ত করা হয়েছে রকস্টারে।
পরিচালক আজমান রুশো বলেন, ‘আমার মনে হয়েছে, রকস্টার চরিত্রে সাবিলাকে ভালো লাগবে। শাকিব ভাইয়ের সঙ্গে আলোচনা করার পর তিনি সম্মতি দেন। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিই, সাবিলা এই চরিত্রের জন্য পারফেক্ট। শুধু কাস্টিং নয়, এ সিনেমার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শাকিব ভাইয়ের সঙ্গে আলোচনা করেই নেওয়া।’
রুশো আরও জানালেন, শাকিব খানের আইডিয়ায় নির্মিত হচ্ছে রকস্টার। তিনিই এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন পরিচালকের কাছে। তারপর রকস্টার সিনেমার গল্প লেখা হয়। রুশো বলেন, ‘সিনেমা নিয়ে যখন প্রাথমিক আলাপ হচ্ছিল, তখন একদিন শাকিব ভাই আমাকে বললেন, পর্দায় তিনি রকস্টার হতে চান। তাঁর কথা শুনে মনে হচ্ছিল, যেন স্বপ্ন সত্যি হলো! কারণ, নির্মাণে আসার আগে আমি মিউজিশিয়ান ছিলাম। সে সময় মিউজিশিয়ানদের জীবন নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করতাম। তাঁদের জীবনের ঘটনা শুনে চমকে উঠতাম। তাঁদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। এবার তেমন একটি গল্প পর্দায় দেখানোর সুযোগ পেলাম।’
রকস্টার সিনেমার নাম ও পোস্টার প্রকাশের পর থেকে গুঞ্জন ছড়িয়েছে, বলিউডের রকস্টারের সঙ্গে মিল আছে এই সিনেমার। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে নির্মাতা রুশো বলেন, ‘ইমতিয়াজ আলীর রকস্টার আমার খুব পছন্দের সিনেমা। এটা ছাড়াও রকস্টার নামে আরও ২২-২৩টি সিনেমা হয়েছে। আমার সিনেমার নামও রকস্টার। তবে এটা কোনো সিনেমা থেকে অনুপ্রাণিত নয়।’
রকস্টারের গল্প নিয়ে নির্মাতা বলেন, ‘এটা এক রকস্টারের জীবনের গল্প। এখানে পরিবার আছে, ভালোবাসা আছে, ট্র্যাজেডি আছে। দিন শেষে এটা জীবনের গল্প।’
রকস্টার নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৬ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৭ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৭ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৮ ঘণ্টা আগে