রক ব্যান্ড লিনকিন পার্কের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সারা বিশ্বে ছড়িয়ে আছে এই ব্যান্ডের ভক্তরা। বাংলাদেশের অভিনেত্রী সাবিলা নূরও লিনকিন পার্কের অন্ধভক্ত। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল প্রিয় ব্যান্ডের লাইভ কনসার্ট দেখার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো সাবিলার। ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত লিনকিন পার্কের লাইভ কনসার্ট উপভোগ করেছেন সাবিলা।
সময় সুযোগ পেলেই দেশের বাইরে বেড়াতে যান সাবিলা। সম্প্রতি যুক্তরাষ্ট্র গেছেন এই অভিনেত্রী। ৮ নভেম্বর ডালাসে ছিল লিনকিন পার্কের ‘ফ্রম জিরো’ ওয়ার্ল্ড ট্যুরের কনসার্ট। প্রিয় ব্যান্ডকে সামনাসামনি পারফর্ম করতে দেখার সুযোগটি তাই মিস করেননি তিনি। কনসার্ট স্থল থেকে একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সাবিলা লেখেন, ‘ছোটবেলার একটি স্বপ্ন পূরণ হলো। লিনকিন পার্কের কনসার্টে যোগ দিয়েছিলাম।’ লিনকিন পার্কের সাবেক ভোকাল চেস্টার বেনিংটনকে মিস করার কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী।
সাত বছর বিরতির পর চলতি বছরেই নতুন করে ফিরেছে লিনকিন পার্ক। ২০১৭ সালে ব্যান্ডটির সবশেষ অ্যালবাম ‘ওয়ান মোর লাইট’ প্রকাশের দুই মাসের মাথায় আত্মহত্যা করেন চেস্টার বেনিংটন। এরপর বন্ধ ছিল ব্যান্ডের কার্যক্রম। সঙ্গী হারানোর শোক পেরিয়ে দীর্ঘ বছর পর আবার মঞ্চে দেখা দিলেন মাইক শিনোডা, ব্র্যাড ডেলসন, জো হ্যান, ডেভ ফ্যারেলরা। গত সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্যুর দিয়ে শুরু হয় লিনকিন পার্কের নতুন যাত্রা। সেই ট্যুরের সাক্ষী হয়ে রইলেন সাবিলা।
এদিকে শিগগিরই প্রকাশ পাবে সাবিলা অভিনীত নাটক ‘দূষিত এ শহরে’। এতে সাবিলাকে দেখা যাবে একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে। সম্প্রতি প্রকাশিত নাটকের পোস্টারে সাবিলার লুক চমকে দিয়েছে নেটিজেনদের। একপাশে ডাস্টবিন, আরেক পাশে ময়লার স্তূপ। তার মাঝে ময়লা জামা-কাপড়ে আনমনে বসে আছেন সাবিলা। মুখাবয়বেও দেখা গেছে পরিবর্তন! মাথাভর্তি কাঁচা-পাকা এলোমেলো চুল, চোখমুখে বিষণ্নতা। সাবিলা জানান, চরিত্রটি ধারণ করা চ্যালেঞ্জিং ছিল।

পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে শুটিংয়ের আগে দুই দিন উত্তরার পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন সাবিলা। তাঁদের জীবনের গল্প শুনেছেন। জেনেছেন তাঁদের জীবানাচার। শুটিংয়ের সময়ও কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন তাঁর সঙ্গে।
সাবিলা বলেন, ‘শহরে ক্রমে দূষণ বাড়ছে। আমাদের শহর কীভাবে আমরা দূষিত করছি, তা দেখানো হয়েছে নাটকে। একজন পরিচ্ছন্নতাকর্মীর ত্যাগ, তাঁর জীবনযাপন–আমরা চোখে যা দেখি, সেই দেখার উল্টো পিঠ উঠে এসেছে এতে।’ গত বছর শুটিং করেছিলেন সাবিলা। প্রচারে আসছে শিগগিরই। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।
১৭ ঘণ্টা আগে
যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী। ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে...
১৮ ঘণ্টা আগে
এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’...
১৮ ঘণ্টা আগে
আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
১৮ ঘণ্টা আগে