গতকাল ছিল টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভেচ্ছায় ভেসেছেন তিনি। অভিনেতা–অভিনেত্রী থেকে শুরু করে অনেক নির্মাতারা শুভেচ্ছায় ভাসিয়েছেন তাঁকে।
তাঁর জন্মদিনে জমেছিল তারার হাট। নির্মাতা থেকে শুরু করে ছোটপর্দার অনেক জনপ্রিয় তারকাদের নিয়ে কেক কেটেছেন তিনি।
একমাত্র মেয়ে ইলহামকে নিয়ে জন্মদিনের পার্টিতে ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
জন্মদিনের পার্টিতে এক ফ্রেমে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, সংগীত শিল্পী এলিটা করিম, অভিনেতা তৌসিফ মাহমুদ, উপস্থাপিকা নীলসহ আরও অনেকে।
আদনান আল রাজিবকে কেক খাইয়ে দিচ্ছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি।
মহানগর ২–এর জন্য বেশ প্রশংসায় ভাসছেন নির্মাতা আশফাক নিপুন। জন্মদিনের পার্টিতে ছবিয়ালের তিন জনপ্রিয় নির্মাতা ও বন্ধু আদনান আল রাজিব, আশফাক নিপুন ও রেদওয়ান রনি।

সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
১৫ মিনিট আগে
লন্ডনের ওয়েস্ট এন্ডের মঞ্চে দীর্ঘ ৪০ বছর পর নিজের আইকনিক চরিত্রগুলো নিয়ে ফিরছেন বিশ্বখ্যাত ব্রিটিশ কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন। ‘রোয়ান লাইভ’ নামের এই শোর মাধ্যমে ‘মিস্টার বিন’, ‘ব্ল্যাকঅ্যাডার’-এর পাশাপাশি ‘নট দ্য নাইন ওক্লক নিউজ’-এর মতো তাঁর ক্যারিয়ারের বিখ্যাত সব পরিবেশনা নতুন করে উপভোগের সুযোগ পাবে
৩৯ মিনিট আগে
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে