
মানিকগঞ্জের সাটুরিয়ায় লাইলী বেগম ওরফে ফাতেমা হত্যার ঘটনায় ১৮ বছরের সম্পর্ক ও বিয়ে নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার পল্লবী থেকে আফছার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থেকে অজ্ঞাতপরিচয় প্রায় ৬০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পেটে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না বাজারে ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে ব্যবসায়ী সানোয়ারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।

মানিকগঞ্জের সাটুরিয়ায় ইউএনওর পরিচয় ব্যবহার করে ফোনে প্রতারণার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ ও আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। উপজেলা প্রশাসন সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।