
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপসহ একটি মূল্যবান ব্যাগ ফিরে পেয়েছেন ভারত থেকে ফেরা বাংলাদেশি যাত্রী অর্ণব কুমার বণিক।

বরগুনার আমতলীতে মসজিদ, দোকান, ইউনিয়ন পরিষদ ও প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের আলমারি ভেঙে টাকা, বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ থেকে দুটি ল্যাপটপ, ৪০ হাজার টাকা এবং দোকানটি থেকে সিগারেট চুরির ঘটনা ঘটেছে।

এনভিডিয়া নতুন একটি চিপ উন্মোচন করেছে। এই চিপটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতাকে সরাসরি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের ভেতরে নিয়ে আসবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি), ইন্টেল এবং অ্যাপলের সঙ্গে আরও সরাসরি প্রতিযোগিতায় নামল।

রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের পর ৮৩টি ল্যাপটপের হদিস নেই। পুলিশের দাবি, ল্যাপটপসহ সংরক্ষিত মালামালের ক্ষতি করতেই পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।