গুগল অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল, শিগগিরই ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। হাওয়াইতে অনুষ্ঠিত স্ন্যাপড্রাগন সামিটে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলহ এই ঘোষণা দেন। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন।
রিক অস্টারলহ বলেন, এত দিন গুগল স্মার্টফোনের জন্য আলাদা এবং কম্পিউটারের জন্য আলাদা প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। এবার গুগল কোয়ালকমের সঙ্গে মিলে একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছে, যা একসঙ্গে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা যাবে। তিনি জানান, অ্যান্ড্রয়েড সব ধরনের কম্পিউটিং ডিভাইসের জন্য কাজ করবে।
অ্যান্ড্রয়েড পিসিতে এআই
বর্তমানে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গুগল তাদের জেমিনি এআই মডেলকে আরও উন্নত করছে এবং অ্যান্ড্রয়েড সিস্টেমের সঙ্গে ব্যবহারের উপযোগী করে তুলছে। এবার সেই জেমিনি মডেল আসবে অ্যান্ড্রয়েড পিসিতেও। অস্টারলহ বলেন, ‘আমরা আমাদের পুরো এআই স্ট্যাক, জেমিনি মডেল, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপ্লিকেশন ও ডেভেলপার কমিউনিটিকে কম্পিউটারের মধ্যে নিয়ে যাচ্ছি। এতে আমাদের ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে প্রযুক্তি ব্যবহার করতে পারবে।’
কবে আসছে বাজারে?
গুগল এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু গুগল এবার প্রকাশ্যে বিষয়টি ঘোষণা করেছে, তাই অ্যান্ড্রয়েড-চালিত ল্যাপটপ বাজারে আসতে খুব বেশি দেরি হবে না। এ ছাড়া ধারণা করা হচ্ছে, এই ল্যাপটপগুলো মূলত নিম্ন ও মধ্যম সারির বাজারের জন্যই আসবে। অর্থাৎ, দাম হবে তুলনামূলক কম। যাতে সাধারণ ব্যবহারকারীরা সহজেই কিনতে পারেন।
কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ?
অনেক বিশেষজ্ঞ মনে করছেন, গুগলের এই পদক্ষেপ প্রযুক্তি খাতে একটি বড় পরিবর্তন আনবে। এত দিন কম্পিউটার বাজারে মূল প্রতিদ্বন্দ্বী ছিল উইন্ডোজ ও ম্যাকওএস। সেই বাজারে এখন প্রবেশ করছে গুগল। অ্যান্ড্রয়েডের সবচেয়ে বড় সুবিধা হলো বিপুলসংখ্যক অ্যাপ ও ডেভেলপার কমিউনিটি। তাই অ্যান্ড্রয়েড পিসি আসলে ব্যবহারকারীরা মোবাইলের মতোই সহজে নানা ধরনের অ্যাপ ব্যবহার করতে পারবেন। আবার গেম, প্রোডাকটিভিটি অ্যাপ, ক্লাউড সার্ভিস—সবকিছু একত্রে পাওয়া যাবে।
সব মিলিয়ে অ্যান্ড্রয়েড পিসি আসার ঘোষণা প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার চোখ গুগলের দিকে। কবে তারা বাজারে আনবে এই নতুন ডিভাইস, আর তা কতটা পরিবর্তন আনবে আমাদের দৈনন্দিন কম্পিউটার ব্যবহারে।
সূত্র: ভার্জ

মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১৩ ঘণ্টা আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
৩ দিন আগে