রিকশাচালক

জুস খাইয়ে চালককে অচেতন করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের বি-গেটের সামনে চেতনানাশক মেশানো জুস খাইয়ে এক রিকশাচালককে অচেতন করে তাঁর রিকশা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ সময় কর্তব্যরত আনসার সদস্যদের তৎপরতায় রিকশাটি উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন।

কালিয়াকৈরে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ
গাজীপুরের কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের হয়রানি, জরিমানা ও মামলা দেওয়ার অভিযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। আজ শুক্রবার সকালে বোর্ডঘর এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়িচাপায় মো. শাহজালালী (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’
জামালপুরের মাদারগঞ্জে বাজি ধরে জনসম্মুখে জীবন্ত পাখি ছিঁড়ে খেয়ে ফেলার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারের এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।












