
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আবার পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

নিম্ন আয়ের মানুষের আবাসন-সংকট দূর করতে ঢাকার কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি স্থানে সরকারি ও বেসরকারি অংশীদারত্বে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ফেরাতে ‘শুদ্ধি অভিযান’ এবং আগামী আগস্ট মাসের শেষ নাগাদ বহুল প্রতীক্ষিত রূপপুর...

নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার ঝাউতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

চট্টগ্রামে প্রায় ৮০ কোটি টাকার ঋণ আদায়ের অংশ হিসেবে পলাতক গার্মেন্টস ব্যবসায়ী নাজমুল আবেদিনের একটি ফ্ল্যাট বুঝে নিয়েছে ওয়ান ব্যাংক। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার (১৭ জুন) নগরীর খুলশী এলাকার ৬ নম্বর রোডে বে গ্রিন ভ্যালি ভবনের ২ হাজার ১৯০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের দখল নেয় ব্যাংক কর্তৃপক্ষ।