দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি মন্ত্রণালয় নতুন 'ফুয়েল পাস' পদ্ধতি চালু করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম পরিবর্তন এবং অভ্যন্তরীণ জ্বালানি-তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এই ডিজিটাল কার্ড কার্যকর ভূমিকা রাখবে। ফুয়েল পাস নিবন্ধন ও কিউআর কোড সংক্রান্ত সব সর্বশেষ আপডেট জানুন এখানে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ বাড়ানোর পর ঢাকার ফিলিং স্টেশনগুলোয় চালকদের অপেক্ষার সময় খানিকটা কমে এসেছে। তবে যেসব পাম্পে ফুয়েল পাস বাধ্যতামূলক, সেখানে তুলনামূলক বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেলচালকদের।

দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত ও ডিজিটাল ব্যবস্থাপনার প্রসারে ‘Fuel Pass BD’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা জেলায় এ কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও, এখন থেকে দেশের আরও ১০টি গুরুত্বপূর্ণ...

ফিলিং স্টেশনে ভিড় কমাতে চলতি মাসের শুরু থেকে সরকার ফুয়েল পাস চালুর চেষ্টা করলেও কারিগরি প্রস্তুতির অভাবে তা এখনো বাস্তবায়িত হয়নি। ঢাকার সাতটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রি করতে গত শনিবার মন্ত্রণালয় নির্দেশনা দিলেও পাম্পগুলোতে তার প্রয়োগ নেই।

তেল নেওয়ার ভোগান্তি থেকে বাঁচতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক যুবক। জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড প্রিন্ট করে টি-শার্টে ব্যবহার করেছেন তিনি। বিষয়টি নিয়ে লোকজনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।