
ফরিদপুরে ইকবাল শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে গলা কেটে ও দুই পায়ের রগ কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত জিয়া মন্ডল (৫০) নামের আরেক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ইকবাল শেখ চরমাধবদিয়া ইউনিয়নের ওয়েজউদ্দীন ফকিরের ডাঙ্গী গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। এ ছাড়া গণপিটুনিতে আহত জিয়া মন্ডল পার্শ্ববর্তী আলিমউদ্দিনের ডাঙ্গী গ্রামের ওয়াহিদ মন্ডলের ছেলে। তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাচেষ্টাকারী জিয়া মন্ডল মাদক কারবারি হিসেবে পরিচিত। মাদক কারবার নিয়ে ইকবাল শেখের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় আফজাল মন্ডলের হাটের অদূরবর্তী ফাঁকা স্থানে একটি বাগানের মধ্যে গোঙানির শব্দ পেয়ে ছুটে যান কয়েকজন। ঘটনাস্থলে ইকবাল শেখকে গলা ও দুই পায়ের রগ কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন তাঁরা। এ সময় সেখান থেকে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন জিয়া মন্ডলসহ দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় দ্রুত পালাতে গিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়ে পা ভেঙে যায় জিয়া মন্ডলের। তাৎক্ষণিকভাবে তাঁকে গণপিটুনি দেওয়া হয় এবং অপর ব্যক্তি পালিয়ে যান। পরে ইকবাল শেখকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গতকাল দিবাগত রাত ১২টার দিকে ইকবাল শেখের ভাই রফিক শেখ মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাইয়ের অবস্থা ভালো নেই, প্রচুর রক্ত দেওয়া লাগছে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানানো যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
৪ মিনিট আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
৮ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
২২ মিনিট আগে
শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন।
৩৬ মিনিট আগে