
পিরোজপুর-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর সুমন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বইছে আনন্দের জোয়ার। দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, তাঁদের ঘরের ছেলে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পিরোজপুরের উন্নয়নে গতি আসবে।
পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী আহম্মদ সোহেল মঞ্জুরকে বিএনপির মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি উঠেছিল স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে। অবশেষে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ বলছেন, দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা দূর করে অবকাঠামো, শিক্ষা ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তন আনতে আহম্মদ সোহেল মঞ্জুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী সামছুল হক দীপু বলেন, ‘আহম্মদ সোহেল মঞ্জুর পরিবারে বাবা, মা, চাচাসহ মোট পাঁচজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি প্রতিমন্ত্রী হওয়ায় পিরোজপুরবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে।’
স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘আহম্মদ সোহেল সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাঁর শিক্ষাদীক্ষা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণেই তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এতে যেমন দেশ উপকৃত হবে, তেমনি বিএনপির মন্ত্রিসভাও হবে আরও কার্যকর ও শক্তিশালী।

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম
১২ মিনিট আগে
তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
২৬ মিনিট আগে
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা..
৩৭ মিনিট আগে