পার্বতীপুর

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকা নিহত
দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকা মারা গেছেন। আজ বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকবর বস্তিসংলগ্ন রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে পিটুনিতে শিক্ষক নিহত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধ মীমাংসা করতে গিয়ে পিটুনিতে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসাদুজ্জামান (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ঘটনাস্থল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশে রেলওয়ের শুরু থেকেই যুক্তরাষ্ট্র যুক্ত: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে প্রযুক্তিগত সেবা ও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে। সফর শেষে তাঁর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। আজ রোববার কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও স্থানীয় নেতারা মেয়াদোত্তীর্ণ কমিটি ও শৃঙ্খলা-সংক্রান্ত উদ্বেগের কথা বলেছেন।











