পাবনা সদর

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ
পাবনা সদর উপজেলায় আতাইকুলা থানার দুবলিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে সামান্য আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা, ব্যাগে চিরকুট
পাবনা সদর উপজেলার মালিগাছায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে আলিফ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার চিরকুটে সে আত্মহত্যার জন্য অন্য কাউকে দায়ী না করার কথা লিখেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। পুলিশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ
দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ।

পাবনায় জোড়া খুন, সন্দেহভাজন একজন গ্রেপ্তার
পাবনার পুষ্পপাড়া বাজারে জোড়া খুনের সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রোববার ভোরে সদরের আতাইকুলার পূর্ব বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মুসা (২৬)।












