
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, জেলার নবীনগরের মেঘনা নদীতে ‘সামিউল ট্রেডার্স’ ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু বালু উত্তোলনকারী ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর এলাকার একটি চক্র অবৈধভাবে নির্দিষ্ট সীমানা ছেড়ে চরলাপাং গ্রামের কাছে এসে বালু উত্তোলন করে থাকে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদের আসন অফার করেছিলেন, টাকা অফার করেছিলেন। কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপস করিনি। আমরা ২-৪টি আসনের জন্য কারও সঙ্গে জোট করব না।