
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পৌর এলাকার আদালতপাড়ায় এই ঘটনা ঘটে। আহত মফিজুর রহমান ওরফে মুকুল (৫২) উপজেলার পৌর এলাকার পদ্মপাড়ার বাসিন্দা। তিনি নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক।
স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীরা জানান, মফিজুর রহমান দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দিনভর উপজেলার বিটঘর বাজারে দলীয় প্রচারপত্র বিতরণ করেন। সন্ধ্যায় উপজেলায় ফিরে বিএনপির দলীয় কার্যালয়ে যান। এরপর তিনি উপজেলার পৌর এলাকার পদ্মপাড়ার নিজের বাড়ির উদ্দেশে রওনা হন। রাত ৮টা ১০ মিনিটে পৌর এলাকার আদালতপাড়া অতিক্রম করার পরপরই দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে উদ্দেশ করে পরপর তিনটি গুলি করে। দুটি গুলি তাঁর পিঠে এবং একটি কোমরের নিচে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
দুর্বৃত্তরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে মফিজুর রহমানকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, মফিজুর রহমানের পিঠে দুটি এবং কোমরের নিচে একটি গুলি লেগেছে। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, ‘বিএনপি নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে কোনো লাইট ছিল না। অন্ধকার থাকায় অপরাধীরা ওত পেতে বসে ছিল। আমরা তদন্ত করছি।’
এই ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এই হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বৃদ্ধা মাকে হত্যা করে নিজ শোয়ার ঘরে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে। বুধবার (৪ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ থানা-পুলিশ ঘরের মাটি খুঁড়ে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
৩৫ মিনিট আগে
ফুটবল মাঠে খুদে শিক্ষার্থীদের প্রাণবন্তভাবে উৎসাহ দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা ফেনীর শিক্ষক সৈয়দা খালেদা আক্তার পলি এবার সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে। বুধবার (৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ফেনী...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন করে ফয়জুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নাটোর সদর উপজেলায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত শরিফুল পেশায় ফুচকা ব্যবসায়ী। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফসলের খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণের অভিযোগ করেছে শিশুটির পরিবার। ঘটনার পর এলাকাবাসী শরিফুলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
১ ঘণ্টা আগে