ধর্মঘট

ধর্মঘট সফল করতে চবি প্রক্টরকে মোবাইল ফোনে হুমকি ছাত্রলীগ নেতার
সর্বাত্মক ধর্মঘট সফল করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও পরিবহন চলাচল বন্ধ রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্লাস-পরীক্ষা ও পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ফ্যাক্টচেক /বিএনপির পুরোনো কর্মসূচিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মিছিল বলে প্রচার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ধর্মঘটের সমর্থনে ঢাকার রাজপথে মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ফ্যাক্টচেক /‘বরিশল’ উপজেলা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল অবরোধের পুরোনো ভিডিওকে ছাত্রলীগের ধর্মঘট বলে প্রচার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিশেয়ার করে দাবি করা হচ্ছে, ধর্মঘটের কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মানিকগঞ্জে ছয় এলাকায় ককটেল বিস্ফোরণ, ২ সন্দেহভাজন পুলিশের হেফাজতে
মানিকগঞ্জে আজ সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গীসহ ছয় এলাকায় অন্তত ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।












