Ajker Patrika

৭ দিনের আলটিমেটাম দিয়ে ঢামেকের অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৯: ২২
৭ দিনের আলটিমেটাম দিয়ে ঢামেকের অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বাদল মাতবর বলেন, ‘বিকেলে হাসপাতাল প্রশাসন ও শাহবাগ থানার ওসির সঙ্গে আমাদের মিটিং হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা আমাদের দাবি মেনে নেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, বিকেলে শাহবাগ থানার ওসিসহ অ্যাম্বুলেন্স মালিকদের সঙ্গে মিটিং করা হয়েছে। সেখানে বিষয়টি সুরাহা করতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে বিষয়টি সুরাহা করতে বলা হয়েছে।

এর আগে, হাসপাতালটির চত্বরে স্থায়ী পার্কিং ব্যবস্থা চালু করার দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট করে আসছিল ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি। আজ সন্ধ্যা পর্যন্ত চলে তাঁদের এই কর্মসূচি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত