
ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানচালকদের সঙ্গে বিরোধ এবং বাসশ্রমিককে মারধরের প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বাস মালিক ও মোটরযান শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা এ ধর্মঘটের ডাক দেন। আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার দামুড়হুদার ফকিরপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানচালকদের সঙ্গে বাসশ্রমিকদের বাক্বিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে রিকশাচালকেরা প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়কে ব্যারিকেড দিয়ে বাস আটকে রাখেন। এ সময় কয়েকজন বাসশ্রমিকের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিকেরা।
আজ সকালে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আন্তঃজেলার পাঁচটি রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে সকালে গন্তব্যে বের হওয়া যাত্রীরা বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে অনেকে অটোরিকশাসহ অন্যান্য ছোট যানবাহনে চড়ে গন্তব্যে রওনা হন। এই সুযোগে ছোট যানবাহনের চালকেরা অতিরিক্ত ভাড়া হাঁকাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রীরা।
সিদ্দিক রহমান নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাস চলাচল বন্ধ থাকায় অটোরিকশায় যেতে হচ্ছে। এতে সময় আর টাকা—দুটোই বেশি লাগছে। এভাবে বাস চলাচল বন্ধ থাকলে সাধারণ যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়।’
বাসশ্রমিকেরা বলেন, ‘মহাসড়কে অটোরিকশা চলাচল করলে আমরা কীভাবে বাস চালাব? আমাদের একজন চালককেও মারধর করা হয়েছে। এর প্রতিবাদেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে শ্রমিকেরা ধর্মঘট ডেকেছেন। বিষয়টি নিয়ে আজ শ্রমিক ও বাস মালিক ঐক্যপরিষদের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদসংলগ্ন কক্ষে শামীম মিয়া (২৫) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে একই কক্ষে তার বন্ধু সোহানকে (২৪) রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। গতকাল রোববার রাত দেড়টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
বরিশাল নগরীতে পথকুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ‘ডগ শেড’ বা কুকুর আশ্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। জনস্বার্থে আগামী মাসের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করতে চান সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
১২ মিনিট আগে
রাজশাহীতে আবদুল বারী নামের এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যার ঘটনায় আমির হোসেন চন্দ্র (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। গতকাল রোববার গভীর রাতে নগরের আইডি বাগানপাড়া এলাকা থেকে রাজপাড়া থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
১৪ মিনিট আগে
কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। আজ সোমবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হয়। রানওয়ে সম্প্রসারণসহ কাজ শেষ হওয়ায় আগামী অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৯ মিনিট আগে