উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর, যা কৃষি, ইতিহাস ও প্রাচীন স্থাপনার জন্য সুপরিচিত। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন নবাবগঞ্জ, বীরগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, পার্বতীপুর, বোচাগঞ্জ, কাহারোল, ফুলবাড়ী, দিনাজপুর সদর, হাকিমপুর (হিলি), খানসামা, বিরল ও চিরিরবন্দর সহ দিনাজপুরের রাজনীতি, প্রশাসন, হিলি বন্দর, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ দিনাজপুর জেলার খবর পাওয়া যাবে।

দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকালে স্ত্রী ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে ‘ক্রিসমাস’ নামের একটি বৃক্ষরোপণ করেন রাষ্ট্রদূত।

দিনাজপুরে গ্রেপ্তার হওয়া মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে থানা ঘেরাও ও সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিকেলের দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকেরা। এ ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

দিনাজপুরে পরিবহন শ্রমিকনেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে কোতোয়ালি থানাসহ শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। অবরোধে গোটা শহর অচল হয়ে পড়েছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা...

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘দায়িত্বহীন’ বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ...