
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় ইয়াছমিন আক্তার (৪৫) নামের অপর এক নারী যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বলিহরপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ।
নিহত ব্যক্তিরা হলেন শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে ভ্যানচালক আইনুল সরকার (৫৩) ও আলাদীপুর ইউনিয়নের বারাইহাট এলাকার রফিকুল ইসলামের মেয়ে মোছা. রুমা খাতুন (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে বারাইহাট এলাকা থেকে ভ্যানযোগে দুই নারী শ্রমিক যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে আসা একটি ট্রাক দিনাজপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক আইনুল সরকার ও ভ্যানে থাকা নারী যাত্রী রুমা খাতুন ঘটনা স্থলেই মারা যান। এ সময় আরেক যাত্রী ইয়াছমিন আক্তার আহত হন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এই ঘটনার পর ট্রাকটির চালক ও সহযোগী পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি এবং ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিব শাহ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়েছেন। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পাঁচ ধানকাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশিদের জীবন ও জীবিকায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ২০ লাখ বাংলাদেশি সরাসরি ঝু
১৫ মিনিট আগে
নেছারাবাদ উপজেলায় সাগরগামী জেলেদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা পেশাদার অনেক জেলের নাম নতুন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা।
৩৯ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে অস্ত্রের মুখে মহরম আলী (৩৭) নামের এক ভ্যানচালকের হাত-পা বেঁধে তাঁর ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে উপজেলার নগর ইউনিয়নের কয়েন-মকিমপুর গ্রামীণ সড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভ্যানচালক থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
৪২ মিনিট আগে