দগ্ধ

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ
গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছে। দগ্ধ দুইজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আগুনে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে।

গাজীপুরে বসতঘরে আগুন, দুই শিশুসহ দগ্ধ মা-বাবা
গাজীপুর মহানগরীর পশ্চিম ভুরুলিয়া এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসন্তানসহ মা-বাবা দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে মা ও দুই শিশুর অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক
গাজীপুরের টঙ্গীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন, লাল চান মিয়া (৪৪), তাঁর স্ত্রী নাসিমা খাতুন (৪০) ও তাঁদের মেয়ে তানিশা আক্তার (১৬)। আজ বুধবার সকাল ৬টার দিকে টঙ্গী চেরাগ আলী ভাদাম রোড মাদ্রাসা মার্কেটের পাশে একটি দুতলা বাড়ির নিচ...










