তালা

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২
সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

পরিমাপে পেট্রল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে অর্ধলাখ টাকা জরিমানা
সাতক্ষীরার তালায় পরিমাপে পেট্রল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেশিন মেরামত না করা পর্যন্ত পেট্রল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তালায় সার ডিলার নিয়োগ বাতিল করে পুনরায় যাচাইয়ের দাবি
সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে। প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া বাতিল ও পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানিয়েছেন এক ব্যবসায়ী।

কিস্তির টাকা চাইতে গিয়ে মারধরের শিকার এনজিও কর্মী
সাতক্ষীরার তালায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিওর এক মাঠকর্মীকে মারধর ও তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার মাঠকর্মী ভুক্তভোগী মো. গিয়াস উদ্দীন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।












