
সাতক্ষীরার তালায় স্বল্পমূল্যের ওএমএসের আটা কিনতে প্রতিদিন শত শত মানুষ লাইনে দাঁড়াচ্ছে। ভোর থেকে সারবদ্ধভাবে অপেক্ষা করেও অনেকে শেষ পর্যন্ত খালি হাতে বাড়ি ফিরছে। বিশেষ করে আটা কিনতে আসা বৃদ্ধ, অসুস্থ নারী ও শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়ছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে তালা সদরের ওএমএস ডিলার আনোয়ার হোসেন আনুর বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, তিন শতাধিক নারী-পুরুষ ২৪ টাকা কেজি দরে আটা কিনতে লাইনে দাঁড়িয়ে আছে। কারও কোলে দুধের শিশু, কেউ আবার অসুস্থ শরীর নিয়ে ভোর থেকে অপেক্ষা করছে। ৫ কেজি আটা কেনার জন্য অনেকে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত ভ্যানভাড়া দিয়ে দূর-দূরান্ত থেকে এসেছে।
জেয়ালতা গ্রামের বৃদ্ধ আব্দুল মজিদ (৬৭) বলেন, ‘ভোর থেকে লাইন ধরি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও লম্বা হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও আটা পাই না।’ আরেক ক্রেতা ছকিনা বেগম বলেন, ‘২০ টাকা ভ্যানভাড়া দিয়ে এসেছি, কিন্তু জানি না আটা পাব কি না। বরাদ্দ বাড়ানো দরকার।’ রাজমিস্ত্রি আব্দুস সবুর বলেন, ‘এলাকায় এখন কাজ নেই, বাজারে সবকিছুর দাম বেড়েছে। তাই মানুষ সরকারি আটা কিনতে লাইনে আসে। কিন্তু অনেকেই না পেয়ে হতাশ হয়ে ফেরে।’
ডিলারের প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতিদিন ৫০০ কেজি আটা বরাদ্দ থাকে। কিন্তু চাহিদা এত বেশি যে শত শত মানুষ এসে পড়ে। তাই সপ্তাহে এক দিন নারীদের ও এক দিন পুরুষদের জন্য আলাদা দিন নির্ধারণ করা হয়েছে। চাহিদা মেটাতে ৫ কেজির পরিবর্তে আড়াই কেজি করে দিচ্ছি, তবু সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না।’
ওএমএস ডিলার মো. আনোয়ার হোসেন আনু বলেন, ‘প্রতিদিন মাত্র ৫০০ কেজি আটা বরাদ্দ দেওয়া হয়, যা তালা সদরের বিপুল চাহিদার তুলনায় খুবই কম। অর্ধেক মানুষ খালি হাতে ফিরতে বাধ্য হয়। বিষয়টি মানবিক বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’
উপজেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান বলেন, ‘ক্ষুধামুক্ত দেশ গড়তে হলে খাদ্য কর্মসূচির আওতায় উপজেলায় চাল ও আটা বরাদ্দ মানুষের চাহিদা অনুযায়ী বাড়াতে হবে। বরাদ্দ কম থাকায় মানুষ কষ্টে আছে। তাই সরকারকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।’
তালা উপজেলা খাদ্য কর্মকর্তা গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় জনগণের দুর্ভোগ হচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
১ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
২ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
২ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
২ ঘণ্টা আগে