
এক বছর না গড়াতে ইরানে আবার হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরানও। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতিতে চিন্তায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কোনো দল সফর না করলেও জেদ্দায় আটকা পড়েছেন মুশফিকুর রহিম।
পাল্টাপাল্টি মিসাইল হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে তৈরি হয়েছে চরম অনিরাপত্তা। নিরাপত্তাঝুঁকি এড়াতে মধ্যপ্রাচ্যে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে। ফ্লাইট স্থগিত বাংলাদেশের বিমান সংস্থাগুলোও। এ পরিস্থিতিতে সৌদি আরবে আটকা পড়েছেন মুশফিকুর রহিম। ওমরাহ পালন শেষে দুবাই হয়ে দেশে ফেরার পথে ফ্লাইট বাতিল হওয়ায় আরও হাজারো যাত্রীর সঙ্গে মুশফিক আজ জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছিলেন। মুশফিকের আটকা পড়ার বিষয়টি নিয়ে অবগত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চিন্তায় পড়েছে আইসিসিও। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের লজিস্টিকসের সঙ্গে মধ্যপ্রাচ্যে ভ্রমণের বিষয়টি খুব ভালোভাবেই জড়িত। বিশ্বকাপে যুক্ত অনেকেরই ফেরার ফ্লাইট দুবাই-দোহা হয়ে। আইসিসি গতকাল এক সংবাদবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংকট টুর্নামেন্টের আয়োজনে সরাসরি কোনো প্রভাব না ফেললেও তারা স্বীকার করছে, উল্লেখযোগ্যসংখ্যক সংশ্লিষ্ট ব্যক্তি—এদের মধ্যে খেলোয়াড়, দল ব্যবস্থাপনা, ম্যাচ অফিশিয়াল, সম্প্রচার দল এবং ইভেন্ট স্টাফ অন্তর্ভুক্ত। তাদের অনেকেই টুর্নামেন্ট শেষে নিজ নিজ দেশে ফেরার জন্য উপসাগরীয় অঞ্চলের বিমানবন্দরগুলোর ওপর নির্ভরশীল। বিশেষ করে দুবাই একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়।
আইসিসি জানিয়েছে তাদের ট্রাভেল ও লজিস্টিকস দল বড় আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর সঙ্গে সমন্বয় করে বিকল্প রুট নির্ধারণ ও নিশ্চিত করতে কাজ করছে। এর মধ্যে ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন হাবের মাধ্যমে সংযোগের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। আইসিসির নিরাপত্তা পরামর্শক দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দেবে। পাশাপাশি একটি বিশেষ আইসিসি ট্রাভেল সাপোর্ট ডেস্কও চালু করা হয়েছে।
আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের এই ইভেন্টের সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তির নিরাপত্তা ও কল্যাণই আইসিসির সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আমাদের ভ্রমণ, লজিস্টিকস ও নিরাপত্তা দলকে সক্রিয় করেছি এবং দিন-রাত কাজ করছি, যাতে সব অংশীজন নির্বিঘ্নে, নিরাপদে নিজ নিজ দেশে ফিরতে পারেন। পাশাপাশি যেসব দর্শক-সমর্থক টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারত ও শ্রীলঙ্কায় ভ্রমণ করেছেন বা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের অনুরোধ করব—সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা ঘনিষ্ঠভাবে অনুসরণ করতে এবং নতুন করে কোনো আন্তর্জাতিক ভ্রমণে যাওয়ার আগে সব বিষয় বিবেচনায় নিতে।’

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) তাদের ইতিহাসের সবচেয়ে লাভজনক সম্প্রচার চুক্তি করেছে। আগামী চার বছরের জন্য ওয়ালি টেকনোলজির সঙ্গে পিএসএল চুক্তিবদ্ধ হয়েছে, যার আর্থিক মূল্য ২৬.১১ বিলিয়ন পাকিস্তানি রুপি বা প্রায় ৯৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১৩৪ কোটি টাকা। ২০২৬ মৌসুম থেকে তারা সম্প্রচার ও লাইভ
২ ঘণ্টা আগে
পাকিস্তান তো এমনই! যখন খাদের কিনারায় পড়বে, তখনই ফিরে আসবে সেরা রূপে। সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে হলোও তাই। ভয়ডরহীন মানসিকতায় দুই ওপেনার করলেন চোখজুড়ানো ব্যাটিং। তবে কাজ এখনো শেষ হয়নি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা জবাব দিতে শুরু করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে তাই বিরাজ করছে অস্থিরতা। এমন বিপদেই আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সৌদি আরবে উমরাহ করতে গিয়েছেন তিনি। আজ ঢাকায় ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সমস্ত ফ্লাইট।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) আজ ম্যাচই ছিল উত্তেজনায় ভরপুর। রাজশাহীতে ৩২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে মধ্যাঞ্চল। অন্যদিকে বগুড়ায় শেষ উইকেটের লড়াইয়ে জয় পেয়েছে পূর্বাঞ্চল।
৫ ঘণ্টা আগে