
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে পাকিস্তানের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়ক সালমান আলী আগাসহ বিশ্বকাপের দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকেই ৫০ লাখ পাকিস্তানি রুপি দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২১ লাখ ৭১ হাজার টাকা। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউনের’ প্রতিবেদন থেকে জানা গেছে এমন খবর। ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে ৬১ রানে হারের পরই পিসিবি ক্রিকেটারদের জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে। আর্থিক সুযোগ-সুবিধাও পারফরম্যান্সের ভিত্তিতে পাওয়া যাবে বলে সূত্রের বরাতে জানা গেছে। সাম্প্রতিক পারফরম্যান্স দেখে ক্রিকেটারদের ওপর পিসিবি কর্মকর্তারা অসন্তুষ্ট বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকেটাররা ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার পেলেও দলের বাজে পারফরম্যান্সের কারণে তাঁদেরও জরিমানা দিতে হবে বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে। ‘এ’ ক্যাটাগরি থেকে পাকিস্তানি ক্রিকেটাররা মাসে ৪৫ লাখ রুপি বেতনের পাশাপাশি আইসিসির রাজস্বের অংশ হিসেবে ২০ লাখ ৭০ হাজার রুপি পান। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে ৩০ লাখ রুপি করে আয় করেন। পাশাপাশি আইসিসির অংশ হিসেবে ১৫ লাখ ৫২ হাজার ৫০০ রুপি তো আছেই।
‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের মাসিক বেতন ১০ লাখ রুপি ও সাড়ে ৭ লাখ রুপি পান। আইসিসির অংশ হিসেবে ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পান ১০ লাখ ৩৫ হাজার রুপি ও ৫ লাখ ১৭ হাজার ৫০০ রুপি। পাশাপাশি ম্যাচ ফি তো থাকছেই।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচ খেলেছে পাকিস্তান। গ্রুপ পর্বের তিন ম্যাচ ও সুপার এইটের এক ম্যাচ—এই চার ম্যাচ জিতেছে সালমানের দল। তবে সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়াতেই সেমিতে ওঠার সমীকরণের মারপ্যাঁচে পড়ে পাকিস্তান। পাল্লেকেলেতে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ রানে জিতলেই সেমিতে উঠত পাকিস্তান। কিন্তু সালমানের দল সেই ম্যাচ ৫ রানে জেতায় সুপার এইটে থেমে যায় তাঁদের পথচলা।
দল হিসেবে খেলতে না পারার খেসারত মূলত পাকিস্তান দিয়েছে এবারের বিশ্বকাপে। ৩৮৩ রান করে এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। পাকিস্তানিদের মধ্যে এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ১১৮ রান করেছেন লেগস্পিন অলরাউন্ডার শাদাব খান। ব্যাটিং যে তাদের কতটা ভুগিয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে।

ইউরোপসেরার মঞ্চে শ্রেষ্ঠত্বের মুকুট না জিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এই দুই দলেরই। আর্সেনাল যেখানে খেলেছে ২২৩ ম্যাচ, সেখানে আতলেতিকো মাদ্রিদের অভিজ্ঞতা ১৯০ ম্যাচের। আজ রাতে সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে যখন দল দুটি মুখোমুখি হবে, তখন মাঠের কৌশলের চেয়েও বড় হয়ে উঠবে দীর্ঘদিনের আক
২১ মিনিট আগে
মাঠে খুব বেশি দর্শকের আনাগোনা দেখা যায়নি। যারা খেলা দেখতে এসেছেন, সবাই আশ্রয় নিয়েছেন গ্যালারির ছাদের নিচে। কারণ তো সবারই জানা; বৃষ্টি। প্রকৃতি প্রতিকূল থাকায় চট্টগ্রামে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হতে দেরি হচ্ছে।
১ ঘণ্টা আগে
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাবরের ব্যাট নিয়মিত কথা বলছে। প্রথম কোয়ালিফায়ারে গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক। মৌসুমে দ্বিতীয়বার পেলেন তিন অঙ্কের ছোঁয়া। ধারাবাহিকভাবে রানের দেখা পাওয়া বাবরের এখন মনে হচ্ছে, নিজের সেরা ফর্ম ফিরে পাচ্ছেন
১ ঘণ্টা আগে
তীব্র গরম শেষে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে এই বৃষ্টিই এখন ভক্তদের কপালে চিন্তার ভাজ ফেলেছে। ক্রিকেটের চিরশত্রু বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায় কি না সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
২ ঘণ্টা আগে