Ajker Patrika

বিশ্বকাপে পাকিস্তান ব্যর্থ হলো কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২: ১৮
বিশ্বকাপে পাকিস্তান ব্যর্থ হলো কোথায়
ব্যাটি ব্যর্থতা নিয়ে কথা বলেছেন সালমান। ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কাকে হারালেও শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নিয়েছে তারা। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা অকোপটে স্বীকার করলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।

সুপার এইটের শেষ ম্যাচে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২১২ রানের পুঁজি নিয়ে ৫ রানে জিতেছে পাকিস্তান। দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে ১০০ রানের ইনিংস উপহার দেন সাহিবজাদা ফারহান। এবারের বিশ্বকাপে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। এই সংস্করণের বিশ্বকাপের ইতিহাসে দুটি সেঞ্চুরি নেই আর কারও। ৩৮৩ রান নিয়ে টুর্নামেন্ট শেষ করলেন সাহিবজাদা। বিরাট কোহলিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তাঁর দখলে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাহিবজাদার ব্যাট ধারাবাহিকভাবে হাসলেও ব্যতিক্রম ছিল পাকিস্তানের বাকি ব্যাটাররা। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১৮ রান করেন সাদাব খান। এই পরিসংখ্যানই বলছে–ব্যাট হাতে কতটা ধুঁকতে হয়েছে পাকিস্তানকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে তাই নিজেদের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি আড়াল করেননি দলটির অধিনায়ক।

সালমান বলেন, ‘আমরা নিজেদের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও ছিলাম না। আমাদের মিডল অর্ডার পারফর্ম করেনি। দল রানের জন্য কেবল সাহিবজাদার ওপর নির্ভর করেছে। আমরা ভালো ব্যাটিং করিনি। সাহিবজাদাকে সমর্থন দিতে পারলে ভালো হতো। লম্বা সময় ধরেই আমদের মিডলঅর্ডার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা নিয়ে ভাবতে হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ডেথ ওভারে বাজে ব্যাটিং-বোলিং নিয়ে সালমান বলেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে শেষ করতে পারিনি। প্রথম ১৮ ওভার আমাদের ব্যাটিং ভালো হয়েছিল। শেষ দুই ওভারে সেটা ধরে রাখতে পারিনি। এমনকি শেষ তিন ওভারে বোলিংটাও ভালো হয়নি। আমাদের বোলিং ইউনিট আরও ভালো। অতীতে আমরা সেটা করে দেখিয়েছি। কিন্তু এই ম্যাচে বল হাতে আমাদের প্রয়োগ সঠিক ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান

‘অমুসলিম’ শিক্ষার্থীদের বাদ দিয়ে রাবি প্রশাসনের ‘গণ-ইফতার’

খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, পরিণতি কী

ইরানের দ্রুত জবাবে বড় পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাব্যবস্থা

খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত