জাতীয় সংসদ
জাতীয় সংসদ

রাজনৈতিক বিবেচনায় ১৪১৩ প্লট বরাদ্দ, অনিয়মের অভিযোগে ১০৭৪টির নথি কার্যক্রম স্থগিত
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, পূর্বাচল নতুন শহর ও ঝিলমিল আবাসিক এলাকায় রাজনৈতিক বিবেচনায় মোট ১ হাজার ৪১৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ ও সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে

বেসরকারি সদস্যদের বিলের ত্রুটি জানাতে হবে এক সপ্তাহের মধ্যে
বেসরকারি সদস্যদের (মন্ত্রী ছাড়া সাধারণ সংসদ সদস্য) দাখিল করা কোনো বিল অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে তা সংশ্লিষ্ট সংসদ সদস্যকে এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে ত্রুটির কারণসহ জানাতে সুপারিশ করেছে বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি।

স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। আজ রোববার স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠন, দুই দেশের বিনিয়োগ বৃদ্ধি, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।











