
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জামায়াত জানায়, এসব প্রতিনিধিরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাঁর নেতৃত্বে দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে।
জামায়াত আমিরের সঙ্গে আরও সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচির, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ ওসমান হাদির কবর কবর জিয়ারত করেন তিনি। এ সময় কবরের পাশে দাঁড়িয়ে তিনি মোনাজাত
৩৮ মিনিট আগে
বিএনপির মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা খলিলুর রহমানের যোগ দেওয়ার মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং (ভোট কারচুপি) উন্মোচন হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রার্থীরা আজ মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
৪ ঘণ্টা আগে
ছাত্রদের জন্য দুঃখ প্রকাশ করে সাবেক এই উপদেষ্টা লিখেছেন, ‘দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল....
৪ ঘণ্টা আগে