গোয়েন্দা পুলিশ

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫
সিলেট নগরীর বন্দরবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। অভিযান শেষে অভিযুক্ত হোটেলটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। আটককৃতরা হলেন গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২)

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা
গোয়েন্দা পুলিশের অভিযানের পর রাজধানীর খিলক্ষেতে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের সেই বাড়িটির সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। বাড়িটির প্রধান ফটকে ঝুলছে তালা। সামনে বসানো হয়েছে পুলিশ পাহারা। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

ভ্যানে বিশেষ কৌশলে লুকানো ১৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক যুবক
নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০টি সোনার বার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।











