
যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ক্ষতিকর ডাবল এজেন্ট ও সিআইএর (মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা) সাবেক কর্মকর্তা অলড্রিখ এইমস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। গত সোমবার দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক কারাগারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিবিএস নিউজ জানিয়েছে, প্যারোলের কোনো সুযোগ ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা সিআইএর সাবেক এই কাউন্টার-ইন্টেলিজেন্স কর্মকর্তা মেরিল্যান্ডের কাম্বারল্যান্ড শহরে কেন্দ্রীয় সংশোধন কেন্দ্রে মৃত্যুবরণ করেন।
সোভিয়েত ইউনিয়ন এবং পরে রাশিয়ার কাছে গোপন তথ্য বিক্রির কথা স্বীকার করায় ১৯৯৪ সালের ২৮ এপ্রিল এইমসকে কারাগারে পাঠানো হয়।
সিআইএতে কাজ করার সময় তিনি যুক্তরাষ্ট্রের ১০০টির বেশি গোপন অভিযানকে ঝুঁকির মুখে ফেলেছিলেন এবং পশ্চিমাদের হয়ে গুপ্তচরবৃত্তি করা ৩০ জনের বেশি এজেন্টের পরিচয় ফাঁস করে দিয়েছিলেন। এর ফলে সিআইএর অন্তত ১০ জন ইন্টেলিজেন্স অ্যাসেট বা সোর্সের মৃত্যু হয়।
ঋণ পরিশোধের জন্য অর্থের প্রয়োজনে এইমস ১৯৮৫ সালের এপ্রিলে কেজিবির (সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা) কাছে সিআইএ স্পাইদের নাম দেওয়া শুরু করেন। এর বিনিময়ে প্রথম কিস্তিতে তিনি ৫০ হাজার ডলার নিয়েছিলেন।
কেজিবির কাছে তাঁর কোড নাম ছিল ‘কোলোকল’ (দ্য বেল)। এইমস সোভিয়েত ইউনিয়নে কর্মরত সিআইএর প্রায় সব গুপ্তচরের পরিচয় ফাঁস করে দেন এবং এর বিনিময়ে বড় অঙ্কের অর্থ পান।
আদালতে পাঠ করা আট পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘আমার বিস্ময়ের সীমা ছিল না, যখন কেজিবি আমাকে জানায়, তথ্যের বিনিময়ে তারা আমার জন্য ২০ লাখ ডলার বরাদ্দ করেছে।’
৯ বছর ধরে চলা এই বিশ্বাসঘাতকতার জন্য এইমস সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে প্রায় ২৫ লাখ ডলার নিয়েছিলেন বলে স্বীকার করেন।
এই অর্থ দিয়ে তিনি অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন করতেন। বছরে তাঁর বেতন ৭০ হাজার ডলারের বেশি না হলেও জাগুয়ার গাড়ি কেনা, বিদেশে ছুটি কাটানো এবং ৫ লাখ ৪০ হাজার ডলার দিয়ে বাড়ি কেনার মতো বিলাসিতায় মেতে ছিলেন তিনি।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
৯ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
৯ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
১০ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
১১ ঘণ্টা আগে