
কুষ্টিয়া শহরে জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটির পদ-পদবি ও অনুমোদন কেন্দ্র করে সভাপতি ও সাবেক আহ্বায়কের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার রণগোপালদী ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ঘটা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আমরা যে লড়াইটা করেছি, যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের ৯০ মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ ৫ মিনিটে গোল দিয়ে...

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।