
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
যাচাই-বাছাই কার্যক্রমে নুরুল হক নূর ও হাসান মামুনের মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না থাকায় সেগুলো বৈধ বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত উভয় প্রার্থী একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘যাচাই-বাছাই শেষে পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনসহ পাঁচ মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। বাকি দুজনের বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।’
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরুল হক নুর বলেন, ‘নির্বাচনী কার্যক্রম মাত্র শুরু হয়েছে। এ আসনের জনগণ আমার সঙ্গে রয়েছে। আমি নির্বাচিত হলে গলাচিপা ও দশমিনা উপজেলাকে সারা দেশের মধ্যে রোল মডেল হিসেবে গড়ে তুলব।’
স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, ‘গলাচিপা ও দশমিনার মানুষের জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এলাকার সাধারণ মানুষের ইচ্ছা ও সমর্থনেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি।’
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনটি ঘিরে আগে থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। প্রার্থিতা বৈধ ঘোষণার মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৪০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে