
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পাহাড়ি দুর্গম কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে হেলিকপ্টারে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জাম নিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। অতি দুর্গম কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছাতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে গত বৃহস্পতিবার জানা গেছে, ১৩ জেলায় ইতিমধ্যে সরঞ্জাম পাঠানো হয়েছে। অন্যগুলোয় ধাপে ধাপে পাঠানো হচ্ছে। রাঙামাটির ২১৩ ভোটকেন্দ্রের সব ঝুঁকিপূর্ণ হিসেবে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। জেলার জুরাছড়ি, বিলাইছড়ি ও বাঘাইছড়ির অত্যন্ত দুর্গম কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পৌঁছাতে প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কাপ্তাই হ্রদবেষ্টিত কেন্দ্রগুলোর জন্য স্পিডবোট ও ইঞ্জিনচালিত বোটের বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
রাঙামাটি জেলার রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী গতকাল শুক্রবার বলেন, নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়েছে, তা এখনো চলমান। নির্বাচন উৎসবমুখর করতে যা যা করণীয় তা করা হচ্ছে।
বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, আলীকদম উপজেলার ১১টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। গতকাল সকালে বান্দরবানের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। সরঞ্জাম গ্রহণ করেন সদর, রোয়াংছড়ি, রুমা, নাইক্ষ্যংছড়ি, লামা, থানচি ও আলীকদম উপজেলায় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
বান্দরবানের রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বলেন, বান্দরবানের ৭ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৮৭টি। এর মধ্যে ৪টি দুর্গম উপজেলার ৫ ইউনিয়নের ১১টি ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হবে হেলিকপ্টার। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ৭ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
খাগড়াছড়ির ২০৩ কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে ব্যবহার হবে হেলিকপ্টার। যাতায়াতের ব্যবস্থা বিবেচনাসহ দুর্গম হওয়ায় ভোটদানের আগে থেকে এই কেন্দ্রগুলোয় হেলিকপ্টার ব্যবহার হয়ে আসছে। এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত গতকাল সন্ধ্যায় বলেন, যে কেন্দ্রে যেভাবে সুবিধা হবে সেইভাবে সরঞ্জাম পাঠানো হবে। প্রয়োজনে হেলিকপ্টারে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে সরকার এমনটি জানিয়েছে।
১৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশনের (ইসি) সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো প্রস্তুতি বাকি নেই। এবার ভোটের হার ৫৫ শতাংশের মতো হতে পারে।
১৬ ঘণ্টা আগে
নবম পে স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে আজ রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকা। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে আন্দোলনকারীদের মিছিলে বাধা দিতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এই ঘটনায় বেশ কয়েকজন
১৭ ঘণ্টা আগে
ফ্লুরোসেন্ট আলো ঝলমল কাচের কাউন্টারের পেছনে পাশাপাশি সাজানো রুপালি ট্রেতে রাখা আছে শিঙাড়া, যাকে অনেকেই সমুচাও বলেন। সঙ্গে আছে বিরিয়ানি ও হ্যাশ ব্রাউন। সবুজ রঙের পোলো শার্ট পরা দুই কর্মী ক্যাফের নির্ধারিত ইউনিফর্মে গ্রিল আর ক্যাশ কাউন্টারের মধ্যে দ্রুত চলাচল করছেন। দুপুরের ভিড় বাড়ছে, আবার কিছুক্ষণ
১৮ ঘণ্টা আগে