কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) সফটওয়্যারের মাধ্যমে ইউটিলাইজেশন পারমিশন বা ইউপি-সংক্রান্ত সেবা শতভাগ অনলাইনে দেওয়ার কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বৃহস্পতিবার থেকে ইউপি ইস্যু-সংক্রান্ত সব ধরনের আবেদন ও অনুমোদন কার্যক্রমে সিবিএমএস সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআর থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে এখন থেকে সব ইউপি অনলাইনে ইস্যু করা হবে। ফলে বৃহস্পতিবার থেকে ম্যানুয়ালি ইউপি আবেদন গ্রহণ ও অনুমোদনের প্রক্রিয়া বন্ধ হয়ে গেল।
বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনভিত্তিক সেবা দিতে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এনবিআর সিবিএমএস সফটওয়্যার চালু করে। এই সফটওয়্যারের মাধ্যমে বন্ডেড ওয়্যারহাউস সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত নীতিমালা অনুযায়ী অনলাইনে ইউপি গ্রহণ করতে পেরেছে। অনলাইনে ইউপি ইস্যু চালুর ফলে বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে আর কাগজপত্র জমা দিতে কিংবা সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হতে হবে না। আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও অনুমোদন—সব কার্যক্রমই এখন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে।
এনবিআর জানায়, সিবিএমএস সফটওয়্যার ব্যবহারের ফলে ইউপি-সংক্রান্ত সেবায় গতি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে, ম্যানুয়াল প্রক্রিয়া ও ব্যক্তিনির্ভরতা কমবে, আবেদনপ্রক্রিয়া হবে সহজ ও ব্যয়সাশ্রয়ী, বন্ড ব্যবস্থাপনায় তথ্য সংরক্ষণ ও নজরদারি আরও কার্যকর হবে, বন্ড-সংক্রান্ত বিরোধ ও মামলা কমে আসাসহ বিভিন্ন সুবিধা যোগ হবে।
অনলাইনে ইউপি সেবা চালু হওয়ায় বন্ডেড ওয়্যারহাউস, সুবিধাভোগী রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো অধিকতর সুবিধা পাবে। এর ফলে দেশের রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠবে বলেও মনে করে এনবিআর।

জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোই এখন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা কৃষি উৎপাদনে ধাক্কা—সবকিছুর ভার বহন করছে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো।
৭ মিনিট আগে
উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের বাড়তি সুদহার, ডলার-সংকট এবং বিনিয়োগে দীর্ঘ স্থবিরতার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশে বড় বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩১ দশমিক ৪ শতাংশের সমপরিমাণ বিনিয়োগের লক্ষ্য ধরা হচ্ছে...
১৭ মিনিট আগে
প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
৫ ঘণ্টা আগে
সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১২টি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার বা আইপিপির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এসব বিদ্যুতের ইউনিট প্রতি (কিলোওয়াট-ঘণ্টা) উৎপাদনে গড় ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৯ টাকা ১২ পয়সা, যা আগের তুলনায় প্রায় আড়াই সেন্ট কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট...
১১ ঘণ্টা আগে