
প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে করা মামলায় খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার আলী রেজা হায়দারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া আজ মঙ্গলবার এই অভিযোগ গঠন করেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মুনজুর আলম।
অভিযোগ গঠনের সময় আসামি আলী রেজা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের প্রশ্নের জবাবে তিনি নিজেকে ‘নির্দোষ’ দাবি করে ন্যায়বিচার চান।
আসামি পক্ষের আইনজীবীরা মামলা থেকে আসামিকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন। আদালত ওই আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন মুনজুর আলম, আব্দুল্লাহ আল মুনসুর রিপন, গাফফার হোসেন, মুহাম্মাদ মিজানুর রহমান ও সাইফুল্লাহ আরাফাত।
গত বছরের ১৭ ডিসেম্বর আলী রেজার প্রথম স্ত্রী নুরে হোমায়রা অভি বাদী হয়ে আদালতে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর সঙ্গে কাস্টমস কর্মকর্তা আলী রেজার ২০১৪ সালের ২৫ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয়। নুয়াইরাহ নুমা বিনতে রেজা নামে তাঁদের একটি সাত বছরের মেয়ে আছে। বাদী ও আসামির সংসারজীবন ১০ বছরের। কিন্তু আসামি বাদীকে কখনো ভরণপোষণ দেননি। ভরণপোষণ চাইলেই স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতেন আসামি। মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। আসামি অন্যত্র বিয়ে করবেন বলে হুমকি দিতেন। যৌতুকও দাবি করতেন। এভাবে দাম্পত্য জীবন চলমান অবস্থায় স্ত্রীর অনুমতি ছাড়া ২০২৪ সালের ১২ আগস্ট মুর্শিদা আক্তার নামের একজনকে বিয়ে করেন আলী রেজা। তাঁকে নিয়ে এখন সংসার করছেন।
আদালতে বাদী ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৬(৫) ধারায় মামলা করেন। এই ধারায় প্রথম স্ত্রীর উপস্থিতিতে সালিশ বোর্ডের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না বলা আছে। সালিশ বোর্ডের চেয়ারম্যান হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর মেয়র। অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের শাস্তি সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড।

খুলনা জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তিনি দায়িত্ব নেন। দায়িত্ব হস্তান্তর করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
৩৪ মিনিট আগে
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তাঁরা নিজ নিজ দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাঁরা হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
১ ঘণ্টা আগে
বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির। আজ সোমবার বেলা ২টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদ, জেলা বিএনপি...
১ ঘণ্টা আগে
মাদ্রাসাপড়ুয়া এক মেয়েশিশুকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কথা বলতে পারছে না। তার শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছে। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। মেডিকেল চেকআপে মিলেছে ধর্ষণের আলামত।
১ ঘণ্টা আগে