
বাবার মৃত্যুর পর আওয়ামী লীগ নেতা এম শাহাদাৎ নবী খোকা সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে চন্দনাইশে গ্রামের বাড়িতে এসে মরদেহ দেখেন ও জানাজায় অংশ নেন। পরে তাঁকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ নেওয়া হয়।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগরীর জিএমপি কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ শনিবার বেলা দেড়টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরে ১৪ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বিচারক মো. আবুবক্কর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।