
করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে (সাহেদ করিম) চেক প্রতারণার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদিক আহম্মেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

করোনাকালে টিকা আমদানির নামে অন্তত ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ভারতের একটি রাজ্যে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরগুলোতে আবারও কোভিড-১৯ সময়কার মতো স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে, থাইল্যান্ড, নেপাল ও তাইওয়ান সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

করোনার সময় চারদিক অচল হয়ে পড়ে। সেই সময় বগুড়ার মাসুমা ইসলাম নামের ছাব্বিশ বছরের এই গৃহিণী ঘরে বসে শুরু করলেন এক নতুন উদ্যোগ। এর মধ্যে চাকরি হারালেন তাঁর স্বামী, থমকে গেল সংসার। কিন্তু হাল ছাড়লেন না মাসুমা। মাত্র ৩০০ টাকা মূলধন দিয়ে শুরু করে এখন তিনি হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা।