এয়ারলাইনস

আকাশে সবচেয়ে বড় ডাবল বেড আনছে সিঙ্গাপুর এয়ারলাইনস
দীর্ঘ দূরত্বের যাত্রায় যাত্রীদের বিলাসবহুল অভিজ্ঞতা দিতে উড়োজাহাজের কেবিনে বড় ধরনের পরিবর্তন আনছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এ জন্য ১৬০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। প্রথম শ্রেণির যাত্রীদের জন্য থাকছে বাণিজ্যিক উড়োজাহাজে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় ডাবল বেড।

বাংলাদেশে নিম্নমানের উড়োজাহাজ ও সেবা দিচ্ছে কিছু এয়ারলাইনস: বেবিচকের পর্যবেক্ষণ
অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু এয়ারলাইনস অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ পরিচালনা করছে এবং যাত্রীসেবাও দিচ্ছে নিম্নমানের—এমন পর্যবেক্ষণ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ ক্রয়ের সুযোগ না থাকা সত্ত্বেও লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এগুলোর পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয় হয়েছে। এ ঘটনায় সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের...

ফার্স্টট্রিপের ‘১১.১১’ ট্রাভেল সেল ক্যাম্পেইনে ফ্লাইটে সর্বোচ্চ ২০ ও হোটেলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়
বছরের সবচেয়ে বড় ট্রাভেল সেল ‘১১.১১ ক্যাম্পেইন’ নিয়ে এসেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ। মাত্র ২৪ ঘণ্টার এই বিশেষ ক্যাম্পেইনে ভ্রমণপ্রেমীদের জন্য থাকছে দেশি ও আন্তর্জাতিক ফ্লাইট, হোটেল বুকিং, হলিডে প্যাকেজ এবং ভিসা প্রসেসিংয়ে আকর্ষণীয় ছাড়।









