Ajker Patrika

মধ্যপ্রাচ্যে সংকট

ঢাকা থেকে আরও ২৪ ফ্লাইট বাতিল, এ পর্যন্ত ৪১৯

বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঢাকা থেকে আরও ২৪ ফ্লাইট বাতিল, এ পর্যন্ত ৪১৯
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকটের কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বুধবার রাত ১২টার আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে গত দুই সপ্তাহে মোট ৪১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।

এ দিকে ফ্লাইট বাতিল হওয়ার ফলে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি আকাশপথে পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রাখায় এসব গন্তব্যে পরিচালিত বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

সর্বশেষ আজ রাত ১২টার পর বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে–কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ২টি ফ্লাইট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি এবং ১১ মার্চ ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৪১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাতিল হওয়া ফ্লাইটগুলো ধীরে ধীরে পুনরায় চালু করবে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে ৫ হত্যা: মরদেহগুলোর ওপর ছিল লিখিত অভিযোগ, যা লেখা আছে

গাজীপুরে তিন শিশুসন্তান, স্ত্রী ও শ্যালককে হত্যা: ফোনকলে স্বীকারোক্তি দিয়ে পলাতক অভিযুক্ত

গাজীপুরে গভীর রাতে একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে হত্যা

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারত, বাংলাদেশের আকাশে কি তারই ঝলকানি

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত