পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের ছয় নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত যুবদল নেতারা হলেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম রিপন, আক্তারুজ্জামান রাজু, এনামুল হক আতিয়ার, মো. মাহমুদ হাসান সোনামণি ও সদস্য মতিউর রহমান।
বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, ‘আমাদের নীতিগত সিদ্ধান্ত রয়েছে, দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে থাকতে হবে এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট চাওয়া যাবে না। সেই কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বরদীর ৬ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
স্থানীয় যুবদলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে যুবদলের ওই ছয় নেতা বিএনপি থেকে বহিষ্কৃত এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে যুবদলের কেন্দ্রীয় কমিটির তিন সদস্যের টিম গতকাল রোববার ঈশ্বরদী উপজেলায় সরেজমিন তদন্তে আসে। তদন্ত শেষে তারা ঢাকায় ফিরে যায়। আজ কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ওই ছয় নেতা-কর্মীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সারা দেশে ছড়ালেও এর সংক্রমণ বেশি রাজধানী ঢাকায়। সারা দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৩২ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
৬ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি বরিশালে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিভাগের ছয় জেলার মধ্যে পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পিরোজপুরের এই অবস্থা সারা দেশকে ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
৬ ঘণ্টা আগে
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সেতু ভেঙে দেবে যাওয়ায় তিন বছর ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি পাড়ার বাসিন্দারা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের শেষ সময় ৩১ আগস্ট। এখনো দুই সপ্তাহ সময় বাকি আছে। তারপরও জেলায় ধান সংগ্রহ অভিযান বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। ফলে পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে গিয়ে ক্ষোভ জানান কৃষকেরা।
৬ ঘণ্টা আগে