
রাজশাহীর পবায় একের পর এক শিশু অপহরণ-চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে আতঙ্কিত অভিভাবকেরা। গত রোববার পারিলা ও কাটাখালীর নওদাপাড়া এলাকায় একই দিনে দুই শিশুকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক অভিভাবক থানায় অভিযোগ দিয়েছেন। তবে কারা এর সঙ্গে যুক্ত সে বিষয়ে কিছু জানে না প্রশাসন।

শিশুর দৈনন্দিন পরিচর্যার দায়িত্ব মায়ের ওপর থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনগত ক্ষমতা অনেকাংশেই তাঁর ওপর থাকে না। বিদ্যমান আইনি কাঠামোয় অনেক ক্ষেত্রে শিশুর প্রকৃত পরিচর্যাকারী আইনগত অভিভাবক হিসেবে স্বীকৃতি পান না। ফলে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসার সম্মতি, পাসপোর্ট, বিদেশ...

বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টা শেখ মোহাম্মদ ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

বরিশালে শ্রেণি কক্ষে ঢুকে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী ও বিদ্যালয়ের দুই শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরী সংলগ্ন চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিন শিক্ষার্থী বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।