
ইনস্টাগ্রামে প্রতিদিন অনেকের সঙ্গে বার্তা আদান-প্রদান করা হয়। তবে এত চ্যাটের মাঝে কোনো গুরুত্বপূর্ণ কথোপকথন খুঁজে বের করা প্রায়ই সময়সাপেক্ষ হয়ে পড়ে। এই সমস্যার সহজ সমাধান হলো চ্যাট পিন করা।
ইনস্টাগ্রামের এই ফিচারটি ব্যবহার করে গুরুত্বপূর্ণ বা প্রিয় চ্যাটগুলো ওপরের দিকে রাখা যায়। ফলে নতুন কোনো মেসেজ এলেও সেই পিন করা চ্যাট সব সময় চ্যাট তালিকার শীর্ষে থাকবে।
ইনস্টাগ্রামে চ্যাট পিন করবেন যেভাবে
১. প্রথমেই ইনস্টাগ্রামে প্রবেশ করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেজ’ আইকোনে ট্যাপ করুন।
৩. যে চ্যাট থ্রেডের কোনো চ্যাট পিন করতে চান, সেই থ্রেডটি চালু করুন।
৪. যে চ্যাটটি পিন করতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে ছোট একটি মেনু চালু হবে।
৫. মেনু থেকে ‘পিন’ অপশনে ট্যাপ করুন। তবে তবে নিজের পাঠানো চ্যাটটি পিন করতে চাইলে মেনু থেকে প্রথমে ‘মোর’ অপশনে ট্যাপ করতে হবে এবং এরপর ‘পিন’ অপশনে ট্যাপ করুন।
এভাবে টেক্সটি সবগুলো বার্তার ওপরের দিকে দেখা যাবে।
ইনস্টাগ্রামে কোনো চ্যাট আনপিন করবেন যেভাবে
১. প্রথমেই ইনস্টাগ্রামে প্রবেশ করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেজ’ আইকোনে ট্যাপ করুন।
৩. যে চ্যাট থ্রেডের কোনো চ্যাট আনপিন করতে চান, সেই থ্রেডটি চালু করুন।
৪. এবার চ্যাটথ্রেডের একদম ওপরের দিকে থাকা পিন করা টেক্সটের ওপর ট্যাপ করুন। এর ফলে যে জায়গায় মূল চ্যাটটি রয়েছে আপনাকে সে জায়গায় নিয়ে যাবে।
৫. এখন ওই চ্যাটের ওপর ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে ছোট একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘আনপিন’ অপশনে ট্যাপ করুন। তবে তবে নিজের পাঠানো চ্যাটটি পিন করতে চাইলে মেনু থেকে প্রথমে ‘মোর’ অপশনে ট্যাপ করতে হবে এবং এরপর ‘আনপিন’ অপশনে ট্যাপ করুন।
এভাবে টেক্সটি চ্যাট থেকে আনপিন হয়ে যাবে।

ঘণ্টার পর ঘণ্টা ঘষাঘষি করে বাথরুম পরিষ্কার করলেন। এরপর যখন টাইলসগুলো চকচক করে উঠল, মনে হতেই পারে ঘরটি এখন একদম জীবাণুমুক্ত। কিন্তু সত্যি বলতে, দৃশ্যমান এই পরিচ্ছন্নতার পেছনেও লুকিয়ে থাকতে পারে অদৃশ্য এক অণুজীবের জগৎ। নিউইয়র্ক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের অণুজীববিজ্ঞানী ফিলিপ তিরনোর...
২ ঘণ্টা আগে
স্পেনের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে পায়েলা অন্যতম। চাল, মাংস ও সবজি দিয়ে তৈরি এই এক পাত্রের খাবারটি দেখতে কিছুটা আমাদের পোলাওয়ের মতো হলেও রান্নার ধরন ও স্বাদে কিছুটা ভিন্নতা রয়েছে। মূলত চিকেন পায়েলা ঝামেলাবিহীন খাবার। এর একই প্যানে থাকে ভাত, সবজি ও প্রোটিনের সংমিশ্রণ। বাসমতী চাল ২ কাপ, চিকেন ৩০০...
১৯ ঘণ্টা আগে
স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে ত্বক স্বাভাবিকভাবেই চিটচিটে ও তৈলাক্ত হয়ে পড়ে। এমন আবহাওয়ায় অনেকেই মনে করেন, বাতাসে এত জলীয় বাষ্প থাকার ফলে ত্বক বুঝি পর্যাপ্ত হাইড্রেশন বা আর্দ্রতা পাচ্ছে।
১ দিন আগে
বিদেশি খাবারের স্বাদ নিতে সব সময় বিদেশি উপকরণের প্রয়োজন হয় না। আমাদের রান্নাঘরের থাকা চাল, ডাল, পাস্তা আর ছোলা দিয়ে তৈরি করা যায় মিসরের জনপ্রিয় খাবার কোশারি। দেশটির জনপ্রিয় এই পদটিতে একসঙ্গে মেলে দেশীয় ভাত-ডালের পরিচিত স্বাদ, পাস্তার ভিন্নতা আর মসলাদার টমেটো সসের স্বাদ।
১ দিন আগে