
নরওয়েভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ও বাংলাদেশের মুঠোফোন সেবাদানকারী গ্রামীণফোনের মাতৃ প্রতিষ্ঠান টেলিনর এবার চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট আমাজন ওয়েব সার্ভিসেসের সঙ্গে। টেলিনর নিজেদের টেলিযোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন দ্রুত করতে, গ্রাহকদের ক্লাউড সেবা আরও সহজলভ্য এবং ফাইভ জি ইন্টারনেট সেবাকে আরও নিরবচ্ছিন্ন করতে এই চুক্তি করতে যাচ্ছে।
আমাজন ওয়েব সার্ভিসের সঙ্গে মিলে বিভিন্ন নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে সেবা দিতে বেশ কিছু নতুন ধরনের সেবা চালু করতে যাচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন টেলিনেরর প্রধান নির্বাহী সিগভে ব্রেক্কে।
আমাজনের সঙ্গে চুক্তিকে একটি ‘বড় পরিবর্তন’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আগামীদিনে নিজেদের আরও এগিয়ে নিতে আমরা নিজেদের প্রস্তুত করছি।’
অসলোভিত্তিক এই প্রতিষ্ঠানটির সারা বিশ্বে প্রায় ১৭ কোটি ২০ লাখ গ্রাহক রয়েছে। এর অর্ধেক এশিয়া অঞ্চলে। কেবল বাংলাদেশেই এই প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণফোনের ৮ কোটি গ্রাহক রয়েছে। বাকি গ্রাহকেরা ইউরোপের নর্ডিক অঞ্চলে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি গ্রাহকদের গুগল ক্লাউড সেবা দিতে গত বছর গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশনের সঙ্গে চুক্তি করেছে।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি। আজ রোববার সকালে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করেন।
১ ঘণ্টা আগে
বেইজিং ই-টাউন হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনে প্রযুক্তির ইতিহাসে নতুন অধ্যায় লেখা হয়ে গেল। প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক দৌড়ে একাধিক মানবসদৃশ রোবট মানব অ্যাথলেটদের পেছনে ফেলে এগিয়ে গেল। কেবল তাই–ই নয়, প্রতিযোগিতায় প্রথম স্থানও অধিকার করল।
২ ঘণ্টা আগে
চলতি বছরে বড় আকারে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে টেক জায়ান্ট মেটা। আর এর প্রথম ধাপটি শুরু হতে যাচ্ছে আগামী মাসে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ২০ মে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে কয়েক দফায় চলবে।
১ দিন আগে
আকাশপথে বৃহৎ আকারের চালকবিহীন পরিবহন তৈরির ক্ষেত্রে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে চীন। দেশটিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এইচএইচ-২০০’ (HH-200) নামের ‘আনম্যানড’ আকাশযানটি আজ বুধবার সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।
৪ দিন আগে