ইউনিকোড কনসোর্টিয়ামের তালিকায় চলতি বছর ঝাঁকানো মাথা, ভালোবাসা চিহ্নের নতুন রংসহ নতুন ৩১টি ইমোজি আসছে। গত বছরের তুলনায় এ বছর যুক্ত হতে যাওয়া ইমোজির সংখ্যা অনেক কম। গত বছর ১১২টি ইমোজি যুক্ত হয়েছিল। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসি বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে সর্বশেষ অনুমোদনের পর ইমোজিগুলো বাজারে আনা হবে।
ইমোজির রেফারেন্স ওয়েবসাইট ইমোজিপিডিয়া বলছে, কিছু কিছু ইমোজির সর্বশেষ সংস্করণ এখনো তৈরি হয়নি। তবে বেশির ভাগই চূড়ান্তভাবে নিশ্চিত বলা চলে। ইমোজি ১৫.০ রিলিজের জন্য স্যাম্পল ডিজাইন দেওয়া আছে। এখান থেকে অ্যাপল, গুগল এবং স্যামসাংসহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের নিজের মতো করে ইমোজি বানিয়ে নিতে পারবে।
ইমোজিপিডিয়ার এডিটর ইন চিফ কেইথ ব্রোনি বলেন, এই অল্পসংখ্যক ইমোজি ‘বিশেষভাবে পছন্দ’ করা হয়েছে। ইউনিকোড ইমোজির সাব-কমিটি ইমোজিগুলোকে কিবোর্ডে নেওয়ার জন্য আরও সময় চাচ্ছে। যদিও সবাই আগ্রহ নিয়ে গোলাপি রঙের ভালোবাসার চিহ্ন দেখার জন্য অপেক্ষা করছে।
উল্লেখ্য, ইমোজিগুলো ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি অলাভজনক সংস্থা ইউনিকোড কনসোর্টিয়াম দ্বারা নির্বাচিত হয়েছে।
প্রযুক্তির খবর সম্পর্কিত পড়ুন:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
২ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
২ দিন আগে