সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অ্যাকাউন্ট থেকে পাঁচটি প্রোফাইল চালানোর সুযোগ দেবে মেটা। নতুন ফিচারটির মাধ্যমে প্রোফাইলে ব্যবহারকারীর আসল নাম ব্যবহারের বাধ্যবাধকতা থাকবে না। এ ছাড়া পরিচয়সংক্রান্ত কিছু তথ্যও গোপন করা যাবে বলে জানিয়েছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্ম।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বৃহস্পতিবার এক বিবৃতিতে এই নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে বলা হয়েছে, ফেসবুকে পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য আলাদা আলাদা প্রোফাইলে আলাদা কনটেন্ট পোস্ট করার সুবিধার জন্যই এমন ফিচার আনা হচ্ছে।
তবে ফেসবুকে কেবল একটি অ্যাকাউন্ট রাখার বাধ্যবাধকতা রাখছে মেটা। এ ক্ষেত্রে ব্যবহারকারী মূল প্রোফাইলে তাঁর আসল নাম রাখবে। পাশাপাশি আরও প্রোফাইল বানানো থাকলে, ওই এক অ্যাকাউন্টে লগইন করেই সবগুলো প্রোফাইল চালানোর সুযোগ পাবেন। নতুন ফিচারে মূল প্রোফাইল বাদে বাকিগুলোতে নিজের পরিচয় আংশিক গোপন রাখার সুযোগ মিলবে।
টিকটক ও টুইটারের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মেলাতেই নতুন ফিচারটি আনছে মেটা। মেটার ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামেও একই ধরনের সেবা চালু আছে। তবে অন্য কারও প্রোফাইল নকল না করা কিংবা অন্য কারও পরিচয় ব্যবহার না করার বিষয়ে নীতিমালা অপরিবর্তিত থাকছে বলে জানিয়েছে মেটা।
ইতিমধ্যে নতুন ফিচারটি বেশ কয়েকটি দেশে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র। তবে দেশগুলোর নাম জানাননি তিনি। একাধিক প্রোফাইল চালানোর সুযোগ দিলে তা মানুষের আগ্রহ ও সম্পর্কের ভিত্তিতে নিজের অভিজ্ঞতা সাজিয়ে নিতে সহায়তা করবে বলে আশা করছে মেটা।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
২ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
২ দিন আগে